Breaking News
Home / TRENDING / দিল্লি : সতর্ক করা হয়েছিল, বলছে গোয়েন্দা দফতর, ব্যর্থতা মানতে নারাজ পুলিশ

দিল্লি : সতর্ক করা হয়েছিল, বলছে গোয়েন্দা দফতর, ব্যর্থতা মানতে নারাজ পুলিশ

ওয়েব ডেস্ক ।

গোয়েন্দা দফতর বহুবার সতর্ক করা সত্ত্বেও সঠিক সময়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ। আর তার জেরেই দিল্লি মুখোমুখি হল এমন ভয়ানক অভিজ্ঞতার। গোয়েন্দা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কম করে ৬ বার আসন্ন বিপদ সম্পর্কে দিল্লি পুলিশকে সতর্ক করা হয়েছিল। প্রথম যখন বিজেপি নেতা কপিল মিশ্র উত্তর পশ্চিম দিল্লিতে জনসমাগমের নির্দেশ দেন দলীয় কর্মীদের তখনই অশনি সংকেত দেখেছিল গোয়েন্দা দফতর এবং স্পেশাল ব্রাঞ্চ।

সেইমত পুলিশকে সতর্ক করে বাহিনী মোতায়নের পরামর্শ দেওয়া হয়। এর মধ্যেই শুরু হয় সংঘর্ষ। পরের দিন ভয়ানক চেহারা ধারণ করে তা। পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয় পরিস্থিতি আয়ত্বে আনতে। যদিও পুলিশ আধিকারিকরা গোয়েন্দা দফতরের এই দাবি অস্বীকার করেছেন তাঁদের বক্তব্য সতর্কতা পাওয়ার পর গোলমাল ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও কেন এমন হল তার কোনও সদুত্তর অবশ্য পুলিশ দিতে পারে নি।

ছবি সৌজন্যে : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *