নিজস্ব প্রতিনিধি।
দিল্লির ঘটনার নিন্দা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বুধবার তিনি বলেন ভারতের বসবাসকারী মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের উচিত এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া। তিনি বলেন যখনই জাতিগতভাবে, ধর্মগতভাবে কারও ওপর হামলা করা হয় তখন তা অবধারিত রক্তক্ষরণ ডেকে আনে।
এই সুযোগে ইমরান ফের কাশ্মীর (Kashmir) ই্যসুতে সরব হন। তিনি বলেন দীর্ঘদিন ধরে কাশ্মীরে মানবিকতার হত্যা হচ্ছে। এবার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এর সঙ্গে তিনি পাকিস্তানিদের সতর্ক করে বলেন ভারতের ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বরদাস্ত করা হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news