চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
পার্ক সার্কাসে যাঁরা সিএএ বিরোধী আন্দোলন করছেন, এবং এই করোনা সংকটেও উঠতে চাইছেন না, তাঁদের আন্দোলন আপাতত স্থগিত রাখার অনুরোধ করলেন মৌলনা কারি ফজলুর রহমান।
ঈদের দিন রেড রোডে নমাজ পড়ানো এই মৌলনা, সাধারণ ভাবে কারি সাহেব বলেই পরিচিত। কারি সাহেব বলেন, সিএএ বিরোধী আন্দোলন চলবে, তবে এখন এই আন্দোলন বন্ধ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যে নির্দেশিকা দিচ্ছে তা আন্দোলনকারীদের মেনে চলা উচিত।
কারি সাহেবের বক্তব্য, আমি তাঁদের (অনুরোধ) করছি তাঁরা আপাতত আন্দোলন বন্ধ রাখুন। পরিস্থিতি ঠিক হলে আবার শুরু করা হবে লড়াই। তবে এখন আন্দোলন চালিয়ে যাওয়া কখনওই ঠিক নয়।” তবে সমস্যা আরও গভীরে। শাহীন বাগ বা পার্কসার্কাসের আন্দোলনকারীরা যে ভাষায় কথা বলছেন, তাতে ধর্মীয় আবেগ থাকলেও যুক্তি নেই বলেই মনে করছেন অনেকে। তাঁরা বলছেন, ‘আল্লা আমাদের রক্ষা করবেন। করোনা আমাদের কিছু করতে পারবে না।’ কারি সাহেব বলেন, আল্লাহ সদা সর্বদা সকলকে রক্ষা করেন তবু সকলকেই চিকিৎসকের কাছে যেতে হয়। আল্লাহ তাঁর বান্দাকে দিয়েই রক্ষা করার কাজটি করবেন। কারি সাহেব আরও বলেন, পার্ক সার্কাসের আন্দোলনকারীদের এখনই বোঝানো দরকার, যে তাঁরা যা করছেন তা ঠিক করছেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news