প্রসেনজিত ধর:
রাতের অন্ধকারে অভিযান চালিয়ে চল্লিশটি বোমা উদ্ধার করল সিআইডি-র বম্ব স্কোয়াড। ঘটনাস্থল আমতা থানার চন্দ্রপুর গ্রাম। পুলিশ জানিয়েছে বিশ্বস্ত সূত্রের থেকে খবর পেয়ে চন্দ্রপুর গ্রামে বোমা মজুতের বিষয়টি জানতে পারে পুলিশ। তখনই পুলিশ সিআইডি কে বিষয়টি জানায়। সেই মতো শুক্রবার রাতেই সিআইডি-র বম্ব স্কোয়াড ওই গ্রামে হানা দেয়। গ্রামে তল্লাশি চালিয়ে একটি ঝোপের মধ্যে থেকে একটি ব্যাগ উদ্ধার করে তারা। তাতেই ছিল চল্লিশটি তাজা বোমা। রাতেই বোমা গুলিকে পাশ্ববর্তী চাখানা এলাকার একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news