Breaking News
Home / TRENDING / আবার আদালতে যাওয়ার হুমকি মুকুলের

আবার আদালতে যাওয়ার হুমকি মুকুলের

নীল বণিক:

মুকুল রায়কে রাজ্য নির্বাচন কমিশন অফিসে ঢুকতে বাধা পুলিশের। শনিবার দুপুর ১২ টা নাগাদ বিজেপি নেতা মুকু্ল রায়ের নেতৃত্বে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান। সর্বদলীয় বৈঠকে যোগ দিতেই বিজেপি নেতারা কমিশন দফতরে গিয়েছিলেন। দফতরের একেবারে মূল গেটে বিজেপি নেতা মুকুল রায়কে আটকায় পুলিশ। মুকুল রায়কে পুলিশ জানায় কমিশনের নির্দেশ মতো বিজেপির তরফ থেকে দুজন নেতা ভেতরে যেতে পারবেন। সেইমতো রাজিও হয়ে যান মুকুল । তবে বাকি ৩জন নেতা অভিযোগ জানাতে ভেতরে যেতে চান বলে জানান মুকুল রায়। তবে ওপর থেকে নির্দেশ না থাকায় মুকুল সহ ৫ নেতা কমিশনের দফতরে প্রবেশ না করেই ফিরে আসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় জানান, সকালেই আমাদের সঙ্গে কথা হয়েছিল নির্বাচন কমিশনের। তখনি আমরা বলেছি পাঁচ সদস্যের দল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে যাবে। তখন রাজ্য বিজেপির আবেদনে সম্মতি দেয় কমিশন । তবে পরে কেন তাঁদের ঢুকতে দেওয়া হল না, সে বিষয়ে অভিযোগ করেন তিনি ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *