নীল বণিক:
বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দুর্ব্যহারের অভিযোগ উঠল। সোমবার বিকেল চারটে নাগাদ রাজ্য বিজেপির মহিলা মোর্চার কর্মীরা এনআরএস হাসপাতালে যান। সেখানে দলের এক মহিলা কর্মী ভর্তি আছেন। প্রসঙ্গত, নদিয়ার শান্তিপুর থানার এক বিজেপি কর্মীকে দুদিন আগে তৃণমূলের ক্যাডারা ধর্ষণ করে বলে অভিযোগ। গুরুতর অবস্থায় দলের ওই মহিলা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে হাসপাতালের গাইনো ওয়ার্ডে মহিলা মোর্চার কর্মীরা পৌঁছতেই শুরু হয় পুলিশের সঙ্গে মোর্চা কর্মীদের ধস্তাধস্তি। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, হাসপাতালে দলের মহিলা কর্মীদের মারধর করে পুলিশ। তার প্রতিবাদে মহিলা মোর্চার কর্মীরা হাসপাতালের গেটে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় এই ঘটনায় বলেন, হাসপাতালের বাইরে পুলিশের অসভ্যতা, ভিতরে হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতা। মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছে, হাসপাতালের থেকে নির্যাতিতা নারীর শারিরীক অবস্থা সম্পর্কে কিছু বলা হচ্ছে না। লকেট চট্টোপাধ্যায় জানান, হাসপাতালের সুপার পুরো বিষয়টিকে আড়াল করবার চেষ্টা করছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news