Breaking News
Home / TRENDING / জোড়া খুনের ঘটনায় ছয় জনকে আমরণ সাজা ঘোষণা করল কাটোয়া মহকুমা আদালত

জোড়া খুনের ঘটনায় ছয় জনকে আমরণ সাজা ঘোষণা করল কাটোয়া মহকুমা আদালত

সংবাদদাতা,পূর্ব বর্ধমান:

সাত বছর আগে ডাকাতিতে বাধা পেয়ে দুই মহিলাকে খুন করেছিল একদল দুষ্কৃতী। আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার কাটোয়া অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সন্দীপ চৌধুরি এই সাজা শোনান। তাঁর সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। উল্লেখ্য,পুলিশ সূত্রে জানা গিয়েছে কেতুগ্রামের কাঁদরা গ্রামে ২০১১ সালের ১ অক্টোবর খুন হয়েছিলেন রেখারানি রায়(৭১) ও গৌরী মাজি(২৩) নামে দুই মহিলা। দুস্কৃতীরা ওদিন ধারাল অস্ত্র দিয়ে তাঁদের গলার নলি কেটে খুন করে। তাঁদের খুনের ঘটনার পর পুলিশ তদন্তে নামে। তারপর হয় রহস্যভেদ।
পুলিশ জানতে পারে বৃদ্ধার টাকা পয়সা ও গহনা লুঠ করতেই কাঁদরা গ্রামের বাসিন্দা ওই ছয় দুস্কৃতী বিমল সাহা, কৃষ্ণকান্ত ধর, অষ্টম ঘোষ, নারায়ণ থান্ডার, বিপ্লব সাহা ও রাজেশ হাজরা ১ অক্টোবর রাতে তাঁর বাড়িতে হানা দেয়। তাঁরা প্রথমে ক্লোরোফর্ম দিয়ে বৃদ্ধাকে অচেতন করে। তারপর ঘরের যাবতীয় দামি গহনা ও টাকাপয়সা গোছাতে থাকে। কিন্তু তার মাঝেই রেখারানিদেবীর জ্ঞান ফিরে আসে। তিনি গ্রামেরই বাসিন্দা ওই দুস্কৃতীদের চিনে ফেলেন। তখন প্রমাণ লোপাটের জন্য তাঁকে গলার নলি কেটে খুন করা হয়। ঠিক তখনই ধস্তাধস্তি ও চিৎকারের আওয়াজে একতলা থেকে গৌরীদেবী দোতলায় চলে আসেন। তাঁকেও একই কায়দায় খুন করে দুষ্কৃতীরা।আসামীপক্ষের আইনজীবী ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানানো হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *