নীল রায়।
সিপিএম – কংগ্রেস নয়, আগুন লাগাচ্ছে, গাড়ি ভাঙছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বুধবার রাজ্য জুড়ে বন্ধ সমর্থন করতে নামে বাম-কংগ্রেস (Left-Congress)। কিন্তু, মালদহের সুজাপুরের একটি ভিডিও ভাইরাল হওয়ায় জোর বিতর্ক বেঁধেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে কর্তব্যরত পুলিশ কর্মীরাই। এ প্রসঙ্গে মালতীপুরের কংগ্রেস বিধায়ক অলবেরুণী বলেন, “ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি সুজাপুরের স্ট্যান্ড এলাকা। সেখানে সর্বাত্মক শান্তিপূর্ণ বনধ চলছিল। হাজির ছিলেন কংগ্রেস ও বাম দলের কর্মীরা। শান্তিপূর্ণ অবস্থানে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আমাদের ও বামেদের অনেক কর্মী আহত হয়েছেন।” এরপরেই তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও বাম কর্মীদের গ্রেফতার ও ছত্রভঙ্গ করার পর ওই এলাকায় থাকা পাঁচটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় পুলিশ।”
পুলিশের এমন ভুমিকা প্রসঙ্গে অলবেরুণী বলেন, “যেভাবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, দিল্লিতে অমিত শাহের পুলিশ নিজেরা গাড়িতে আগুন লাগিয়ে ভাঙচুর করে বিরোধিদের জামিন অযোগ্য ধারায় কেস দিয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ বাম ও কংগ্রেসের কর্মীদের ভুয়ো কেস দিতেই এমনটা করেছেন।”
তবে কংগ্রেস বিধায়কের দাবি উড়িয়ে জেলা পুলিশের সাফাই, পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ছুড়তে শুরু করে পুলিশ (Police)। শূন্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। তারপরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুন লাগানো হয় দুটি প্রাইভেট গাড়িতেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news