নীল রায়।
বনধের সাফল্য-ব্যর্থতা নয়। মানুষের অধিকারকেই প্রাধান্য দিলেন তৃণমূল (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। বুধবার পড়ন্ত বিকেলে বিধানসভায় পরিষদীয় দফতরের কাজ খতিয়ে দেখতে এসেছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, বাম কংগ্রেসের ডাকা বনধ কী সফল? তাঁর উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এক শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরো এক শ্রেণীর মানুষের অধিকার খর্ব করাকে কেউ যদি সাফল্য বলে। তাহলে বনধ নিয়ে আপনি যে প্রশ্ন করছেন তাহলে তার উদ্দেশ্য সফল।”
২০০৮ সাল থেকে ঘোষিত ভাবে তৃণমূল কংগ্রেস বনধ বিরোধী। যদিও, ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রায় ৭৩টি বনধ ডেকেছিলেন। কিন্তু, ২০০৮ সালের ঘোষিত অবস্থান এখনও অটুট রয়েছে। তাই ২০১১ সালে ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত যে কটি বনধ হয়েছে, তার সবকটির বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে বোমা পাওয়া গেলে ঘটনায় অভিযুক্ত হন সিপিএমের নেতা-কর্মীরা।
এমনকী, সাগর ছাড়া আগের মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বনধ কর্মসূচিতে বোমার ব্যবহার নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, “মানুষের স্বার্থে যখন এই আন্দোলন, তখন বোমার ব্যবহার কেন ? কীসের অধিকারে বনধের নামে দুর্গাপুরে বাইক আরোহীকে মারা হয়। কেনই বা বোমার ব্যবহার করতে হবে?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news