সূর্য সরকার।
নিমতাকাণ্ডে খুনের কিনারা করল পুলিশ। ধরা পড়ল মূল অভিযুক্ত। প্রিন্স সিংকে (Prince Singh) গ্রেফতার করল বজবজ থানার পুলিশ (Budgbudg police station)। অভিযুক্তের ফোনের টাওয়ার লোকেশন ও তার বিভিন্ন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়ি থেকে বিভিন্ন তথ্য পেয়ে বজবজে তার এক আত্মীয় এর বাড়ি হানা দেয় পুলিশ। সেখান থেকেই প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। আগামীকাল আলিপুর কোর্টে (Alipore Court) তোলা হবে বলেই পুলিশ সূত্রের খবর।
দমদমের বাসিন্দা দেবাঞ্জনকে খুন করার অপরাধে বিগত কদিন ধরেই প্রিন্সকে খুঁজছে পুলিশ। বজবজ থানার পুলিশ প্রিন্স সিংকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করার পর রাতেই সিআইডির টিম বজবজ থানায় যায় বলে খবর।
বরুন চৌধুরীর বাড়ি থেকে ধরা পড়লো নিমতা কাণ্ডের মূল আসামী প্রিন্স সিং।বজবজের চড়িয়ালের বিবেকানন্দ রোডএর দূরসম্পর্কের দাদার বাড়ি থেকে ধরা পড়েছে। নিমতা থানা পুলিশও রাতেই বজবজ থানা রওনা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news