সূর্য সরকার।
কলকাতায় ঘুরতে আসা এক স্প্যানিশ (Spanish) মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় শনিবার চাঞ্চল্য ছাড়ালাে যােধপুর পার্ক এলাকায়। ওই স্প্যানিশ বৃদ্ধার নাম হেলেন মারিয়া (৬৯)। তিনি স্পেনের বাসিন্দা ছিলেন। গত ৬ অক্টোবর ওই বৃদ্ধা সহ মােট ছ’জন বিদেশী ভারত ভ্রমণের উদ্দেশ্য এদেশে আসেন। ১৭ অক্টোবর তারা কলকাতায় এসেছিলেন। দক্ষিণ কলকাতার যােধপুর পার্কের (Jodhpur Park) একটি গেস্ট হাউসে ওঠেন তারা। এরপর শনিবার সকালে আচমকাই তাঁকে অচৈতন্য অবস্থায় তার ঘর থেকে উদ্ধার করেন তাঁর সঙ্গে আসা সঙ্গী পর্যটকরা।
এদিকে এদিন আচমকা একজন বিদেশীনি পর্যটকের অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার হওয়ার ঘটনাটি জানানাে হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লেক থানার পুলিশ। ওই বিদেশীনিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘােষণা করেন। পুলিশ তার মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে পুলিশ প্রাথমিকভাবে জেনেছে, হেলেন মারিয়া শুক্রবার রাতে তার সঙ্গে আসা সঙ্গী পর্যটকদের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, মদ্যপানও করেছিলেন। তাই অনুমান করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করার জন্য কোনওভাবে মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে এখনও মৃত্যুর কারণ জানতে বিস্তর তদন্ত বাকি আছে বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যেই এই গেস্ট হাউস থেকে একাধিক খালি মদের বােতল উদ্ধার করে নিয়ে গেছে। তারা কারণ হিসেবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপানের সময় কোনও ভাবে পানীয়ে বিষ প্রয়ােগ হয়েছিল কিনা , কিংবা অন্য কোনও কারণ থাকতে পারে কিনা তা জানারও চেষ্টা চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news