Breaking News
Home / TRENDING / সমুদ্রে নিখোঁজ তিনটি ট্রলারের ১৯ মৎস্যজীবী

সমুদ্রে নিখোঁজ তিনটি ট্রলারের ১৯ মৎস্যজীবী

নিজস্ব সংবাদদাতাঃ

নামখানাঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৯ মৎস্যজীবী। সোমবার বিকেলে জম্বু দ্বীপের কাছে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে মৎস্যজীবীদের তিনটি ট্রলার। এদিন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য অন্য ট্রলারগুলির সঙ্গে পাড়ি দিয়েছিল ‘এফবি জয়কৃশান’, ‘এফবি মলেশ্বর’ ও ‘এফবি শিবানী’। কিন্তু সোমবার বিকেলে প্রবল ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে ওঠে। ট্রলাগুলি জলমগ্ন হয়। ট্রলার ডুবে যাওয়ার আগে বেশ কয়েকজন জলে ঝাঁপ দিয়ে সাঁতরে নিজেদের প্রান বাঁচাতে পারলেও তিনটি ট্রলারের ১৯ জন মৎস্যজীবীর খোঁজ মেলেনি এখনও অবধি। নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারের কাজ শুরু হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *