নিজস্ব সংবাদদাতা :
নীরব মোদি কাণ্ডে চিন্তায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্তারা। দেশের রাষ্ট্রায়ত্ব পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ পাঁচটি ব্যাঙ্ক ধুঁকছে। নীরব মোদির আর্থিক কেলেঙ্কারি সামনে আসতেই ছটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শেয়ারে ধস নেমেছে। এই ধস কবে কাটিয়ে উঠে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলির শেয়ার চাঙ্গা হবে, তা হলফ করে কেউই বলতে পারছে না। ব্যাঙ্ক অফিসার সংগঠনের সাধারন সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, আগামিতে ক্ষতির বহর কাটিয়ে উঠে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলির সোজা হয়ে দাঁড়ান মুশকিল। ব্যাঙ্কের টাকা তছরুপ করছেন শিল্পপতিরা, আর বিদেশে পালিয়ে যাচ্ছেন। সরকার কিছুই করতে পারছে না। তাছাড়া এই অনৈতিক কাজে ব্যাঙ্ক কর্তারাও জড়িয়ে পড়ছেন। আমরা আশা করছি শিল্পপতিদের লোন দেওয়ার ব্যাপারে এরপর ভারত সরকার একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করবে। যেখানে কোনও শিল্পপতিকে লোন দেওয়ার ক্ষমতা একা ব্যাঙ্কের হাতে থাকবে না। সেবি, ইনকামট্যাক্স, আরবিআই, কেন্দ্রীয় সরকার, শিল্প দফতর, রাজ্য সরকার মিলে একটি কমিটি গঠন করা হোক বলে দাবি করে ব্যাঙ্ক অফিসার সংগঠন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news