Breaking News
Home / TRENDING / ওড়িশা পরিদর্শন শেষে আরও ১০০০ কোটি অনুদান ঘোষণা মোদির

ওড়িশা পরিদর্শন শেষে আরও ১০০০ কোটি অনুদান ঘোষণা মোদির

ওয়েব ডেস্ক:

ঘূর্ণিঝড় বিধ্বস্ত ওড়িশা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। এইসঙ্গে আরও ১০০০ কোটি অনুদান ঘোষণা করলেন। এদিন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে সঙ্গে নিয়ে আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, ফণীর দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরী এবং ভুবনেশ্বর। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮।

জানা গিয়েছে, ভেঙে পড়েছে অসংখ্য কাঁচাবাড়ি। ভুবনেশ্বর পুরীর বিদ্যুত্‍ এবং টেলিফোন পরিষেবা এখনও বিপর্যস্ত।
হেলিকপ্টারে সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে ভুবনেশ্বরে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেন। সেখানেই মোদি জানান, আগেই ওড়িশাকে ৩৮১ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিল কেন্দ্র। এবার আরও ১০০০ কোটি টাকা দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *