ওয়েব ডেস্ক:
পঞ্চম দফায় সকাল ১১ টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছে ৩১.৩৮ শতাংশ, বারাকপুরে ভোট পড়েছে ৩০.০৩ শতাংশ, হাওড়ায় ভোট পড়েছে ৩১.৪৫ শতাংশ, উলুবেড়িয়ায় ভোট পড়েছে ৩৬.০৭ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছে ৩৬.৮৪ শতাংশ, হুগলিতে ভোট পড়েছে ৩৩.৫৫ শতাংশ, আরামবাগ ৩৪.৯৮ শতাংশ। রাজ্যে গড়ে ভোট পড়েছে ৩৩.৪৭ শতাংশ।
এদিকে ফের শাসকের মার। মধ্য হাওড়ায় বিজেপির পোলিং এজেন্টকে ব্যাপক মারধরের অভিযোগ গেরুয়া শিবিরের। নাক-মুখ ফেটে গিয়েছে পরশুরাম নামে ওই ব্যক্তির। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। ৩৬ নম্বর ওয়ার্ডের ২৬১ নম্বর বুথের ঘটনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news