ওয়েব ডেস্ক:
ব্যারাকপুরে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। হাস্যকর বললেন পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, সকাল থেকেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। সেখানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা লেগেই আছে। শাসকের বিরুদ্ধে হাজারো অভিযোগ জমা পড়েছে কমিশনে। এইসঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। এরপরই ব্যারাকপুরে পুনর্নির্বাচনে দাবি তুলল বিজেপি। পাল্টা ‘হাস্যকর দাবি’ বলে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায়।
অন্যদিকে বনগাঁ দক্ষিণ বিধানসভার চৌবেড়িয়া এক নম্বর গ্রামপঞ্চায়েতের হিংলী ১১৭/১১৭ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল। অভিযুক্ত তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গেরুয়া শিবিরের প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি এসে ১১৭ নম্বর বুথের এজেন্টকে বসান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news