Breaking News
Home / TRENDING / আজ শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সূর্য সরকার।

একদিনের কলকাতা সফরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার শপথ নেওয়ার পর আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এবছর পঞ্চম বর্ষে পা দিল এই আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব। সেই অনুষ্ঠানের উদ্বোধন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বলে সূত্রের খবর।

যদিও মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কিনা তা এখনও ঘোষণা করেনি নবান্ন (Nabbana)। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্বাভাবিকভাবেই নিরাপত্তার কড়াকড়ি থাকবে রাজারহাট- নিউটাউন (Rajarhat Newtown) জুড়ে। যদিও সূত্রের খবর, নভেম্বর মাসে দুবার কলকাতা সফরে আসবেন প্রধানমন্ত্রী। আজ ৫ নভেম্বর বিজ্ঞান মঞ্চ উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *