নীল রায়।
অবশেষে কাশ্মীর (Kashmir) থেকে বাড়ি ফিরলেন ১৩৮ জন শ্রমিক। সোমবার বিকেল ৫টার কিছু পরেই জম্মু-তাওয়াই এক্সপ্রেসে কাশ্মীর থেকে কলকাতা স্টেশনে আসেন তাঁরা। এই শ্রমিকদের মধ্যে পাঁচজন আবার অসমের (Assam) বাসিন্দা। বাকি ১৩৩ জনের মধ্যে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ১১২ জন, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, জলপাইগুড়ির দু’জন করে মোট আটজন কাশ্মীরে ছিলেন। এই দলে রয়েছেন বীরভূমের আটজন এবং মালদহের একজন শ্রমিক।
ফিরলেও এখনও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কলকাতা স্টেশনে শ্রমিকদের সঙ্গে দেখা করেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। ফিরহাদ বলেন, “নিরাপত্তার কথা ভেবে শ্রমিকদের সুদূর কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ব্যবস্থা করা হয়েছে। ওই বাসে করেই বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে শ্রমিকদের।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news