নীল রায়।
১০ জন বিশিষ্ট সাংবাদিকের স্মরণ সভা আয়োজিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club)। সোমবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্তের সঙ্গে সাংবাদিক সুব্রত পত্রনবীশ, বাদল সান্যাল, বরুণ মুখোপাধ্যায়, অসীম সোম, মুকুল গুহ, অলোক মিত্র, দীপক বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, নন্দীনি গুহর প্রয়াণে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এই স্মরণ সভায় শ্রদ্ধা জ্ঞাপন করেন কলকাতা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি স্নেহাশীষ শূর, সম্পাদক কিংশুক প্রামাণিক, প্রাক্তন সভাপতি কমল ভট্টাচার্য ও মহম্মদ আমানুল্লাহ প্রমূখ। এই স্মরণসভায় প্রয়াত সাংবাদিকদের পরিবার পরিজনেরাও অংশ নেন।
উৎসবের মরসুমে এই সমস্ত সাংবাদিকরা প্রয়াত হন। ১-১৫ অক্টোবর সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী বন্ধ ছিল কলকাতা প্রেসক্লাব। ফলস্বরূপ সময় মত এই সাংবাদিকদের শ্রদ্ধা জানাতে পারেনি কলকাতা প্রেস ক্লাবের বর্তমান কমিটি। তাই এদিন একসঙ্গে ১০ জন বিশিষ্ট সাংবাদিককে স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রেস ক্লাব কর্তৃপক্ষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news