নিজস্ব সংবাদদাতাঃ
মেদিনীপুর, ১৬ জুলাই: মোদীর মেদিনীপুর অভিযানকে কেন্দ্র করে চলছিল ব্যানার ফেস্টুনের যুদ্ধ। তৃণমূল নেতাকর্মীরা মোদীর আসার রাস্তায় হাতজোড় করে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটে ভরিয়ে দিয়েছিলেন। দিদিরও যে একই ময়দানে সভা করার কথা। কিন্তু একনজরে দেখলে মনে হবে মোদীকে স্বাগত জানাতে হাত জোড় করে রাস্তায় দাঁড়িয়ে আছেন দিদি। এহেন অভিবাদনের সোমবার আক্রমণাত্মক জবাবও দিলেন মোদী। মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, হাতজোড় করে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানানোর জন্য তিনি দিদির কাছে কৃতজ্ঞ।
মোদী বলেন কেন্দ্রে বিজেপি সরকার এতটাই ভালো কাজ করেছেন যে তার চরম বিরোধী তৃণমূল কংগ্রেসও তাকে স্বাগত জানাতে উঠে পড়ে লেগেছে। কয়েকদিন ধরে কঠোর পরিশ্রমে মোদীর আসার পথে তৃণমূল কর্মীরা দিদির কাট আউড, ফ্ল্যাগ, ব্যানার ভরিয়ে দিয়েছেন। মোদী বলেন এর থেকে এটাই প্রমাণিত হয় যে বিজেপি সরকারের কর্মকাণ্ড এতটাই ভালো যে তাকে খোদ দিদি হাতজোড় করে দাঁড়িয়ে স্বাগত জানালেন। এরজন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন একই সঙ্গে প্রধানমন্ত্রী কৃষকদের জন্য নেওয়া কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপের কথা বলেন। সহায়ক মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বাঁশকে ঘাসের তকমা দিয়ে চাষিদের জন্য নতুন রোজগারের দিশা দেখানো, জুটের দাম বাড়িয়ে পাটচাষিদের সাহায্য, রাজ্যের আলু চাষিদের জন্য কেন্দ্রের তরফে বড় প্রকল্প অনুমোদন সহ ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য বিজেপি সরকার নিয়েছে । আরও অসংখ্য কৃষি ও কৃষক সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভুমিকার কথা মোদী তুলে ধরেন এই সভাতে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news