নিজস্ব সংবাদদাতাঃ
প্রতিকূল পরিস্থিতিতেও মিশাইল ‘ব্রহ্মস’ নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে গুড়িয়ে দেবে শত্রুশিবির। এদিনই তার সফল পরীক্ষা করল ভারত। সুপারসনিক মিশাইলের মহড়া হল ওড়িশার চাঁদিপুর সমুদ্রবক্ষে। সকাল ১০.১৮ নাগাদ চূড়ান্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে ‘ব্রহ্মস’-এর উৎক্ষেপণ করেন ভারতীয় বিজ্ঞানীরা। তীব্র হাওয়া চলছিল তখন। সমস্ত রকম অসুবিধা যা মিশাইল প্রযুক্তির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে তার মধ্যে ব্রহ্মস ছোড়া হয়। কিন্তু কোনও বাঁধাই সফল উৎক্ষেপণকে আটকাতে পারেনি। বিজ্ঞানীদের মতে আজকের পরীক্ষার পর মিশাইলটির আয়ু বেড়ে গেল দুই থেকে পাঁচ বছর। ব্রহ্মস-এর পাল্ল ২৯০কিলোমিটার, ‘সুপারসনিক’ গতিতে। যা শব্দের গতিবেগের তিনগুণ বেশি।
ব্রহ্মস ভারত ও রাশিয়ার যৌথ পরিকল্পনায় তৈরি। মিশাইলটির নামকরণ হয় ব্রহ্মপুত্র ও মোসকভ নদীর নাম অনুসারে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও রাশিয়ার এনপিওএম একসঙ্গে কাজ করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মিশাইলটি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স ব্যবহার করতে পারবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news