নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হত্যার চক্রান্তকারী মাওবাদী সমর্থকদের সঙ্গে জড়িত থাকায় হায়দ্রাবাদ থেকে বিদ্রোহী লেখক পি ভারাভারা রাওকে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও তাঁর বাড়ি তল্লাশি করে ওই ঘটনায় তাঁর যুক্ত থাকার যথেষ্ট প্রমাণ গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও এই ষড়যন্ত্রে মাওবাদীদের সঙ্গে মিলে যোগ দেওয়ায় রাও ঘনিষ্ঠ দুই সাংবাদিক ও এক বিদেশী ভাষার প্রফেসরকে গ্রেফতার করেছে পুলিশ। ৭৮ বছর বয়সী রাওকে প্রথমে সিকন্দরাবাদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর তাঁকে পুণেতে নিয়ে যাওয়া হতে পারে। উল্লেখ্য, এবছর জুনে গোপন সূত্রে খবর পেয়ে মোদিকে হত্যার ষড়যন্ত্রকারী ৬ মাওবাদীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে রাওয়ের জড়িত থাকার সূত্র পাওয়া যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news