নিজস্ব সংবাদদাতাঃ
উলুবেড়িয়া: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া ২নং ব্লকের তুলসীবেড়িয়া গ্রামে। বোমাবাজি, ঘরে আগুন লাগানো, দোকান পাট ভাঙচুর করার মত ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র্যা ফ। কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। সকাল থেকে নতুন বোর্ড গঠনকারি সদস্যরদের আটকে রাখা হয়েছে পঞ্চায়েত দফতরে বলে অভিযোগ।
আজ সকালে তুলসীবেড়িয়া গ্রামে পঞ্চায়েত বোর্ড গঠনের কাজ শুরু হয়। আগেরবার ওই পঞ্চায়েত বোর্ড ছিল রাজ্যে্র শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু এবার এই পঞ্চায়েত বোর্ডে সংখ্যাগরিষ্ঠ বিজেপি। ১৮ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০ টি তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭টি ও নির্দল পেয়েছে ১টি আসন। স্বভাবতই ফলাফল অনুযায়ী এবার গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার কথা বিজেপির। সেইমত কাজ শুরু হয়। কিন্তু সকাল থেকেই বোমাবাজি শুরু হয় গ্রামে। এমনকি গ্রামের বিজেপি কর্মীদের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় বিজেপির যুব মোর্চার নেতা সুরজিৎ দাস তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছেন। অন্য দিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি কর্মীরা তাদের সমর্থকদের দোকানপাট ভাঙচুর করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news