Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কারণেই কোভিড সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় রাশ টানা সম্ভব হয়েছে, দাবি আরএসএসের

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কারণেই কোভিড সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় রাশ টানা সম্ভব হয়েছে, দাবি আরএসএসের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভুমিকার ভূয়সী প্রশংসা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। তাঁর সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার রাশ টানা গিয়েছে বলে দাবি করলেন শীর্ষ আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবেলে। সোমবার একটি ভিডিও বার্তায় আরএসএস-এর সহ সরকার্যবাহ নেতা দাবি করেন, প্রধানমন্ত্রী যে ভাবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সমন্বয় রেখে চলেছেন, প্রতিপদে তাঁদের সঙ্গে আলোচনা করেছেন, তাতে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হয়েছে। দত্তাত্রেয় হোসাবেলে বলেন, “কোভিড সংক্রমণের ফলে যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময়মতো পদক্ষেপ নিয়েছেন।” তিনি আরও বলেছেন, “পিপিই, মাস্ক, স্যানিটাইজার, ভেন্টিলেটরের মতো উপকরণের সংকট ছিল। তারপরেও সাধরণ নাগরিকরা যে ভাবে লড়াই করেছেন মহামারী রুখতে তা তুলনাহীন।”

বিরোধী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করে পরামর্শ নিতে দেখা গিয়েছে এই সংক্ষুব্ধ সময়ে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে তার প্রশংসা করা হয়েছে। করোনা মোকাবিলায় মোদীর সিদ্ধান্ত প্রসঙ্গে দত্তাত্রেয় হোসাবেলে “বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী বারবার জনগণের প্রতি তাঁর আস্থার কথা জানিয়েছেন। এই সংকটে দেখা গেল দেশবাসী তাঁর আবেদনে সাড়া দিয়েছেন।” প্রধানমন্ত্রীর সময় মতো পদক্ষেপের কারণেই, ভারতের মৃত্যু সংখ্যা আমেরিকা কিংবা ইতালির মতো হয়নি বলে দাবি করেছেন এই আরএসএস নেতা।

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী ‘ভোকাল-লোকাল’ আবেদন নিয়েও আরএসএস নেতা মন্তব্য করেছেন। স্বদেশী পণ্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছেন দত্তাত্রেয় হোসাবেলে। তিনি বলেছেন, “এর ফলে দেশের অর্থনীতি আত্মনির্ভরশীল হয়ে উঠবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *