চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে ভারতে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হল ১,৪৫,৩৮০ জন। কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এই নিয়ে ভারতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪,১৬৭ জনের। মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১,৬৯৫ জনের। ৮৮৮ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩০০, পশ্চিমবঙ্গে ২৭৮। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি ২৭৬, রাজস্থান ১৬৭, উত্তরপ্রদেশ ১৬৫ ও তামিলনাড়ু ১১৮।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮১৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে, করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা ২০৬। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে। মহারাষ্ট্রের পরেই আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৭,০৮২ জন। এরপরে স্থান গুজরাতের। সেখানে আক্রান্তের সংখ্যা ১৪,৪৬০ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৪,০৫৩ জন। রাজস্থান ৭,৩০০, মধ্যপ্রদেশ ৬,৮৫৯, উত্তরপ্রদেশ ৬,৫৩২, পশ্চিমবঙ্গ ৩,৮১৬, অন্ধ্রপ্রদেশ ৩,১১০, বিহার ২,৭৩০, কর্নাটক ২,১৮২, পঞ্জাব ২,০৬০, তেলঙ্গানা ১,৯২০, জম্মু-কাশ্মীর ১,৬৬৮, ওড়িশা ১,৪৩৮ ও হরিয়ানা ১,১৮৪।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখনও অবধি সুস্থ হয়েছেন ৬০,৪৯১ জন। তার মধ্যে ২,৭৭০ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news