Breaking News
Home / TRENDING / মমতাকে ‘গণভোট’ মন্তব্য প্রত্যাহারের অনুরোধ রাজ্যপালের

মমতাকে ‘গণভোট’ মন্তব্য প্রত্যাহারের অনুরোধ রাজ্যপালের

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণভোটের দাবি নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করতে অনুরোধ করলেন রাজ্যপাল জাগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল লেখেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাচ্ছি, তিনি ইউনাইটেড নেশনস কিংবা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেরে তত্ত্বাবধানে দেশজুড়ে গণভোটের দাবি নিয়ে যে মন্তব্য করেছেন, তা প্রত্যাহার করে নিন।”

প্রসঙ্গত, এদিন রাণী রাসমণি এভিনিউতে আয়োজিত তৃণমূল (TMC) যুব ও ছাত্র সংগঠনের সভায় গণভোটের কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বুকের পাটা থাকলে গণভোট করুন। গোটা দেশে ভোট হোক। ভোট পরিচালনা করবে ইউনাইটেড নেশনস। আমরা দেখতে চাই। বলুন হেরে গেলে পদত্যাগ করতে বাধ্য হবেন।” সভা শেষের কয়েক ঘন্টা পর তাঁর এই মন্তব্য প্রত্যাহার করতে অনুরোধ করেন রাজ্যপাল। কিন্তু, দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও নিজের মন্তব্য থেকে সরে আসেননি তৃণমূল সুপ্রিমো। তাছাড়া রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক যেভাবে দিনে দিনে তলানিতে ঠেকেছে। তাতে মুখ্যমন্ত্রী রাজ্যপালের এমন অনুরোধে যে কর্ণপাতই করবেন না, সে বিষয়ে নিশ্চিত বাংলার রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *