Breaking News
Home / TRENDING / “ক’জন মমতাকে মুখ্যমন্ত্রী চান, জানতে বাংলায় হোক গণভোট ” দাবি মুকুলের

“ক’জন মমতাকে মুখ্যমন্ত্রী চান, জানতে বাংলায় হোক গণভোট ” দাবি মুকুলের

নীল রায়।

নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে রাষ্ট্র পুঞ্জের নজরদারিতে গণভোটের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে দাবি করেছেন, রাষ্ট্র সঙ্ঘের অধীনস্থ এই ভোটে নেতিবাচক পরিণাম পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। মমতার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা একই দাবিতে সরব হলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। তবে তাঁর দাবি, নাগরিক সংশোধনী আইনের জন্য নয়, বরং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যে কতজন তাঁকে দেখতে চান তা নিয়ে হোক গণভোট।

এদিন মুকুল রায় বলেন, “রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে তবে পশ্চিমবঙ্গেও একটা গণভোট হোক। দেখাযাক ওনাকে কতজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। একটা লোকও ওনাকে চাইবে না।” এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তাঁর গণভোটের বক্তব্য প্রত্যাহার করতে বলেছেন। যদিও, রাজ্যপাল বা মুকুল কোনও বক্তব্যের প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল। মুকুলের আরও বক্তব্য, “নাগরিকত্ব সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়েছে। তাই আইনের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী সংবিধান অমান্য করছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *