নীল রায় ।
নাগরিক সংশোধনী আইন ও এনআরসি বাতিলের দাবিতে এবার কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত সোমবার থেকে লাগাতার কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে পথে নেমে কখনও মিছিল করে কখনও জনসভা করে সরব হচ্ছেন তিনি। এদিন সন্ধ্যায় তাঁর ফেসবুক ও টুইটারে ‘নাগরিক’ নামাঙ্কিত একটি কবিতা পোস্ট করা হয়। যেহেতু কবিতাটি মুখ্যমন্ত্রীর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেহেতু সকলেই ধরে নিচ্ছে সেটি মুখ্যমন্ত্রীর নিজের লেখা।

নানা রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন সময়ে কবিতা লিখেছেন তৃণমূল সুপ্রিমো। গোটা দেশ যখন এক অশান্ত সময়ের মধ্যে দিয়ে হাঁটছে, তখন আবারও কবিতার মধ্যে দিয়েই প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল দুপুর ১টায় তৃণমূল ভবনে এক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। পরে পার্ক সার্কাস ময়দানে একটি জনসভায় বক্তৃতা করবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news