Breaking News
Home / TRENDING / “করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিন” মুখ্যমন্ত্রীকে চিঠি ফব বিধায়কের

“করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিন” মুখ্যমন্ত্রীকে চিঠি ফব বিধায়কের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিশেষ নজর দিতে বলে চিঠি লিখলেন ফরওয়ার্ড ব্লকের (Forward Block) যুব বিধায়ক আলী ইমরান রামজ (Ali Imran Ramaz)। বুধবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখেন এই বাম বিধায়ক। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য করোনা ভাইরাস মোকাবিলার উপযুক্ত পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা যাচ্ছে না। ফলে যারা করোনা ভাইরাসের আক্রান্তদের চিকিৎসা করছেন, তাদের জীবনের নিরাপত্তা ও সুরক্ষা কিছুই নেই।

কারণ প্রসঙ্গে তিনি বলেছেন, “উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ মার্চ কালিম্পংয়ের বাসিন্দার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ন্যূনতম চিকিৎসা তাঁকে দেওয়া যায়নি। আমি খোঁজ নিয়ে দেখেছি, ছয়দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা সত্বেও তাঁকে করোনা চিকিৎসার কিছুই করা হয়নি।” কারণ প্রসঙ্গে ইমরান বলেছেন, “উত্তরবঙ্গে করোনা পরীক্ষার জন্য কোনও ল্যাবরেটরী নেই। তাই প্রয়াত মহিলার লালারসের নমুনা কলকাতায় পরীক্ষার জন্য আনা হয়েছিল। এরপরেই তাঁর মৃত্যু হয়। যখন রিপোর্ট আসে ততক্ষণে সবশেষ হয়ে গিয়েছে।”

উত্তরবঙ্গ সহ অন্যান্য সরকারি করোনা চিকিৎসাকেন্দ্রগুলোর খোঁজ নিয়েছেন এই যুব বিধায়ক। তিনি বলেছেন, “সরকার শুধু নিজের কথা বলে যাচ্ছে। বলেছিলেন ২০০ কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে শুধুমাত্র করোনা মোকাবিলার জন্য। ২০০ কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও কেন হাসপাতালগুলিতে নুন্যতম পরিকাঠামো করা যাচ্ছে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কেন পিপিই কিট দেওয়া যাচ্ছে না ? এই সমস্ত প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকেই দেওয়া উচিত। তাই আমি তাঁকে ওই চিঠিটি পাঠিয়েছি।”

প্রসঙ্গত, কেরালা এরনাকুলামে উত্তরবঙ্গের প্রায় ৩০০ জন বাসিন্দা আটকে পড়ে ছিলেন। মূলত শ্রমিকের কাজ করতেই ওই রাজ্যে গিয়েছিলেন। রাজ্য সরকারের থেকে শ্রমিকরা কোন সাহায্য পাননি বলে জানিয়েছেন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক। তার উদ্যোগেই এরনাকুলাম এর বিধায়ক এর সঙ্গে কথা বলে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা আপাতত করা হয়েছে বলেই খবর মিলেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *