ওয়েব ডেস্ক:
পুনে বিশ্ববিদ্যালয়ের বোটানির গবেষক ডক্টর এবি আদে সম্প্রতী আবিষ্কার করেছেন এক নতুন পদ্ধতি যার মাধ্যমে পলিথিনকেও মিশিয়ে দেওয়া যাবে পরিবেশের সঙ্গে। যা করতে সক্ষম ‘ফুঞ্জি’ নামক এক প্রাকৃতিক পদার্থ। বিশেষ গবেষণা করে তিনি জেনেছেন এই ‘ফুঞ্জি’ পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্যের মাটিতে। যা বায়ো-ডিগ্রেডেবেল।
পলিথিন এমন এক জিনিস যা ৬৪% বজ্র প্লাস্টিক থেকে তৈরি হয় এবং ১০০০ বছর সময় নেয় পরিবেশের সঙ্গে মিশতে। যা পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক।
ডক্টর এবি আদে বলেন, “আমরা বায়ো-ডিগ্রেডেবেল বা পরিবেশবান্ধব ধারণার উপর কাজ করছিলাম। এই ‘ফুঞ্জি’ যেহেতু পরিবেশের উপাদান তাই সহজেই পরিবেশে মিশে যেতে পারে। একইসঙ্গে প্লাস্টিকের দুষণকারক পদার্থকে ছোট ছোট কণায় পরিণত করে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news