নিজস্ব সংবাদদাতা:
মঙ্গলবার বারাসত থানা থেকে বেরিয়ে মুকুলের তীব্র প্রতিক্রিয়া, ‘রাজ্যে গণতন্ত্র নেই। আইনের নামে প্রহসন চলছে।’ প্রসঙ্গত, গতকাল রাতে বারাসতে বিজেপির বৈঠকে হামলা হয়। বৈঠকে ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেনন সহ অন্যরা। এই হামলা ও অরবিন্দ মেননের গাড়ি সহ একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় এমনই প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা মুকুল রায়।
উল্লেখ্য, সোমবার রাতে বারাসতে বিজেপি নেতা তুহিন মণ্ডলের বাড়িতে বৈঠক চলার সময় সেখানে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। অরবিন্দ মেনন সহ কয়েকজন বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়। তুহিন মণ্ডলের বাড়তেও ভাঙচুর চালায় তৃণমূল সমর্থকেরা। পুলিশ গিয়ে বিজেপি নেতাদের উদ্ধার করলেও তাঁদের থানায় নিয়ে আসে। এমনকী বাজেয়াপ্ত করা হয় গাড়িগুলি। এপরই দলীয় নেতারা আক্রান্ত হয়েছেন খবর পেয়ে রাত দেড়টা নাগাদ বারাসত থানায় আসেন মুকুল রায়। থানা থেকে বেরোনোর সময় মুকুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘রাজ্যে কোনও গণতন্ত্র বলে কিছু নেই। আইনের নামে প্রহসন চলছে। রাত পোহালেই নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। সঙ্গে জেলার পুলিশ সুপার ও বারাসত থানার আইসিকে অপসারণেরও দাবি জানাব। এই এসপি ও আইসিকে রেখে আগামী ১৯ তারিখ ভোট করা যাবে না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news