নিজস্ব সংবাদদাতা:
পূর্ব মেদিনীপুর, ৩১ অক্টোবর : পাগলা কুকুরের কামড়ে ভগবানপুরের গতকাল আহতের সংখ্যা ছিল ১৩। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। এরপরেও কুকুরটিকে ধরার ব্যবস্থা হচ্ছে না কেন তা ভেবে পাচ্ছেন না এলাকার অসহায় মানুষ। পাগল কুকুর নিয়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। সকাল থেকে পথ চলতি বহু মানুষকে কামড়েছে ওই কুকুরটি। এখনও অবধি ৫০জনকে কামড়েছে কুকুরটি। হাসপাতালে একের এক রোগী আসছে পাগল কুকুরে কামড় খেয়ে। সব মিলিয়ে গোটা এলাকা আতঙ্কিত।
কেউ বাড়ি থেকে বেরিয়েছিলেন দাঁত মাজতে মাজতে, কেউ যাচ্ছিলেন রেশন তুলতে, কেউবা বাজার করতে। হঠাৎই লাল রঙের একটি কুকুর এসে কামড় দিচ্ছে তাদের। এভাবেই ভগবানপুরের অসংখ্য মানুষকে কামড়েছে পাগলা কুকুরটি। ভগবানপুর থানার পাজনকুল, খাজুরআড়ী, বেঁউদিয়া, কুলবেড়িয়া জলিবাড় সহ বহু গ্রামের মানুষ আক্রান্ত হয়েছে ওই কুকুরের দ্বারা। ভগবানপুর বাসস্ট্যান্ডে কাজে বেরিয়ে আক্রান্ত হয়েছে বহু মানুষ।
বাচ্চা মেয়ে থেকে তরুণ, যুবক, মহিলা, বয়স্ক—কেউ বাদ যায়নি ওই কুকুরের কামড় থেকে। ঘন্টায় ঘন্টায় নতুন নতুন রোগী আসছে ভগবানপুর হাসপাতালে। এখন পর্যন্ত ৫০ জনের চিকিৎসা হয়েছে হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে কুকুরের কামড়ে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। এদিকে এখনও পর্যন্ত কুকুরটিকে ধরা বা মারা সম্ভব হয়নি। কুকুরটিকে ধরতে বা মারতে দেখা যায়নি প্রশাসনের তরফে কোনও উদ্যোগও দেখা যায়নি।
এমত অবস্থায় ভগবানপুরের মানুষের একটিই আকুতি, পাগলা কুকুরটিকে ধরতে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news