Breaking News
Home / TRENDING / পিকের কড়া “ম্যান মার্কিং”! ফাঁকিবাজিতেও বিধায়কদের রেহাই নেই “দিদিকে বলো” কর্মসূচিতে

পিকের কড়া “ম্যান মার্কিং”! ফাঁকিবাজিতেও বিধায়কদের রেহাই নেই “দিদিকে বলো” কর্মসূচিতে

নীল রায় ও সূর্য সরকার।

“দিদিকে বলো” কর্মসূচিতে ফাঁকি দিয়ে আর পার পাবেন না তৃণমূল বিধায়করা ! “কড়া ম্যান মার্কিং” টিম-পিকের। ফাঁকি মেরে ফের পিকে স্যারের বাড়তি টাস্কের বোঝা তৃণমূল মন্ত্রী-বিধায়কদের ঘাড়ে। যদিও তা সকলের জন্য নয়। পিকে টিমের আতষ কাচের তলায় থেকে দলের নির্দেশ যথাযথভাবে মানতে বাধ্য হচ্ছেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। সূত্রের খবর, এই “দিদিকে বলো” কর্মসূচি অনেক ক্ষেত্রেই “নমো নমো” করে সেরেছেন তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী-বিধায়করা। সেই মন্ত্রী বা বিধায়ক তাঁর টাস্ক যথাযথভাবে করেছেন কিনা সেটাও এলাকায় সার্ভে করিয়ে খোঁজ নিচ্ছে টিম-প্রশান্ত কিশোর। সেই সার্ভেতে এমনটাই অভিযোগ উঠে এসেছে। ফলে যা হওয়ার তাই হয়েছে। আবার নতুন করে সেইসব তৃণমূল বিধায়কদের কপালে জুটছে দলের ‘শীর্ষ-নেতা’র বকুনি। তাও আবার নতুন টাস্ক, বাড়ি বাড়ি যাও, রাতে থাকো-খাও। সেই তালিকায় রয়েছে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী – বিধায়কদের নাম।

সূত্রের খবর, সেই তালিকায় রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস , ইন্দ্রনীল সেন, লক্ষী রতন শুক্লা, তাপস রায়, রবীন্দ্রনাথ ঘোষ, পরেশ পাল থেকে শুরু করে অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায় ও নয়না বন্দ্যোপাধ্যায় , বৈশালী ডালমিয়ার মত অনেকেই, তালিকা দীর্ঘ। এদের মধ্যে একমাত্র তাপস রায় মুখ্যমন্ত্রীর থেকে ছুটি নিয়ে ছেলের সঙ্গে দেখা করতে সপরিবারে আমেরিকা গিয়েছেন। এদের মধ্যেই কেউ কেউ এখনও “দিদিকে বলো” কর্মসূচি শুরুই করেননি। টিম পিকে এমন কয়েকজন শীর্ষ নেতা তথা প্রথমসারির মন্ত্রী নাম জেনেছে, যার সকলের সামনে ফলাও করে কর্মসূচি শুরু করেও তা পালনের আন্তরিকতা দেখায়নি। কলকাতার এক মন্ত্রী যেমন মিডিয়া ডেকে কাউন্সিলর, বোরো চেয়ারম্যানদের নিয়ে মাটিতে বসে দুপুরের খাবার খেয়েছেন ঠিকই। কিন্তু, প্রশান্ত কিশোরের দলের দেওয়া সূচি মেনে না কোনও বাড়িতে খেয়েছেন, না রাতে থেকেছেন। তিনি বর্তমানে নিজের পাড়ার পুজো নিয়েই বেশি ব্যস্ত।

এমন বিধায়করাও রয়েছেন যারা কর্মসূচি পালনের নামে থাকা খাওয়ার ছবি তুলেই বাড়ি ফিরে এসেছেন। নিজেদের সার্ভেতে এমনি অভিযোগ পেয়ে তাদের ফের নতুন করে, নতুন ঠিকানা ধরিয়ে কর্মসূচি অক্ষরে অক্ষরে পালনের নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ভোটগুরু প্রশান্ত কিশোরের মস্তিস্কপ্রসূত ‘দিদিকে বলো’ কর্মসূচি যে আগামী ২০ মাস চলবে তাও ওই সমস্ত বিধায়কদের অবগত করানো হয়েছে। ফাঁকিবাজি রুখতে প্রতিটি কর্মসূচিতে করতে হচ্ছে ফেসবুক লাইভ। এবার আর ছবি এবং ভিডিও তুলে পাঠিয়েই দায়িত্ব শেষ হচ্ছে না বিধায়কদের। প্রশান্ত কিশোরের সেক্টর ফাইভের অফিসে থেকে বিধায়কদের ফেসবুক লাইভের প্রতি কড়া নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছেন আইপ্যাকের এক প্রতিনিধি। তারপরও যাঁরা ফাঁকি দিচ্ছেন, রেহাই নেই বলেই নিশ্চিত জানাচ্ছে টিম পিকে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *