Breaking News
Home / TRENDING / ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

নিজস্ব সংবাদদাতা:

পিয়ালী: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ যুবকের। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালী স্টেশনের কাছে। রবিবার রাত সাড়ে নটা নাগাদ ডাউন শিয়ালদহ ঘুটিয়ারি শরিফ লোকালের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় প্রতীক দত্ত ও প্রশান্ত মণ্ডল নামে দুই স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে।

একই ঘটনায় আরও ২ জন গুরুতর জখম হয়েছেন। ঘটনার খবর পেয়ে রাতেই সোনারপুর রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। প্রাথমিক সূত্রে পুলিশের অনুমান, রেল লাইনের উপরে বসে মদ্যপান করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সোনারপুর রেল পুলিশ ঘটনাস্থলে এসে এবিষয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু কেবলই কি মদ্যপানের কারণেই মৃত্যু, নাকি অন্য কিছু? সেলফি তুলতে গিয়ে কিংবা স্টান্ট করতে গিয়ে মৃত্যু হয়নি তো! ট্রেন ঠিক সময়ে হর্ন দিয়েছিল তো, এমন প্রশ্নও তুলছেন স্থানীয়রা।  সব মিলিয়ে ২ যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *