Breaking News
Home / TRENDING / ফের গ্রেপ্তার মুকুলের ২ ছায়াসঙ্গী, প্রতিহিংসার রাজনীতি বললেন বিজয়বর্গীয়

ফের গ্রেপ্তার মুকুলের ২ ছায়াসঙ্গী, প্রতিহিংসার রাজনীতি বললেন বিজয়বর্গীয়

নীল বণিক:

মুকুলের দুই ছায়াসঙ্গী গ্রেপ্তারে ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, তৃণমূল ছাড়ার পরেই মুকুল-ঘনিষ্ঠদের গ্রেপ্তার শুরু করেছে মমতার পুলিশ। প্রসঙ্গত, রবিবার দিল্লি থেকে ফের মুকুল রায়ের দুই ছায়াসঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। অার্থিক দুর্নীতির দায়ে সুরজিৎ মাহাতো ওরফে বিকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও মুকুল-শ্যালককে একই মামলায় গ্রেপ্তার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বর্তমানে মুকুল রায়ের শ্যালক সৃজন কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

তবে মুকুল রায়ের ছায়াসঙ্গীদের গ্রেপ্তারিতে প্রশ্ন তুলছেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি জানান, মুকুলসঙ্গীদের বিরুদ্ধে রেলে চাকরির প্রতারণা মামলা হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে। তখন মুকুল রায় তৃণমূলে ছিলেন। রাজ্যের পুলিশ সেই সময়ে সুরজিৎ, সৃজনদের গ্রেপ্তার করা হয়নি কেন? তাহলে চার বছর আগের মামলায় পুলিশ গ্রেপ্তার করতে মরিয়া হয়ে উঠেছে কেন, এই প্রশ্নই তুলতে শুরু করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। তিনি আরও জানান, মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ভাঙতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সত্যটা উপলব্ধি করেছেন। তাই প্রতিহিংসার রাজনীতি করে মুকুল রায়কে আটকাতে শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু প্রতিহিংসার রাজনীতি করে বিজেপিকে কোন মতেই আটকানো যাবে না বলে জানান কৈলাশ বিজয়বর্গীয়।

এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, বিকি আমার সঙ্গে ছিল। ওকে গ্রেপ্তার করে পুলিশ আমার থেকে আলাদা করতে পারবে না। আইনের বিচারেই সুরজিৎ মুক্তি পাবে বলে জানান মুকুল রায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুকুল রায় বলেন, প্রতিহিংসার রাজনীতিতে রাজ্য আগামী দিনে সেরার মুকুট পাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *