চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ম্যাচ শেষে কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা।তবে এখনও রিঙ্কু সিংয়ের শেষ ওভারে ৫ বলে ৫ টি ছয় হাঁকানোর দৃশ্য এখনও ক্রিকেট প্রেমী দের চোখে ভাসছে । চাপের মুহূর্তে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স করে গুজরাটের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় নাইট দল । রবিবার যশ দয়ালের ওভারে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে নজির গড়েছিলেন রিঙ্কু । তবে ওই দিন চরম হতাশায় ভুগেছিলেন যশ । কিন্তু ম্যাচ শেষে যশ কে মেসেজ করতে ভোলেননি রিঙ্কু, একথা তিনি নিজেই বলেন। মেসেজে লিখেছিলেন, “মাথা তোলো বন্ধু। এটা কেবল একটা কঠিন দিন মাত্র। সেরা ক্রিকেটারদের জীবনেও এমন দিন আসে। তুমি চ্যাম্পিয়ন। আরও শক্তিশালী হয়ে ফিরবে তুমি।”
নিজের টিমের পরিচিত মাঠে আইভাবে পরাজয় যে কোনও বোলারের কাছেই দুঃস্বপ্ন।তার মধ্যেও যশ একজন তরুণ খেলোয়াড় । টাই এমন ধাক্কা সামলানো পক্ষে বেশ কঠিন । এদিন যশের পিতা চন্দ্রপল দয়াল জানান, ড্রেসিংরুমে যশ কে অনেকেই সান্ত্বনা দিয়েছেন যশের মন ভালো করতে এদিন তৎপর ছিলেন খোদ গুজরাট ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া । চন্দ্রপল দয়াল বলেন, “পুরো দুঃস্বপ্নের মতো ছিল। ড্রেসিংরুমে ওকে সবার মাঝে বসিয়ে সান্ত্বনা দেওয়া হয়। তারপর পরিবেশ হালকা করতে নাচ-গানও হয়। যশ জানায় ও ঠিকমতো বলটা গ্রিপ করতে পারছিল না। স্লোয়ার করতে গেলেও হাত পিছলে গিয়েছিল। রিঙ্কু ও যশ, দু’জনই ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন। পরস্পরের খেলার ধরন জানেন। সেই কারণেই যশের বল বুঝতে পেরেছিলেন।”
তবে পরের ম্যাচে আদেও যশ কে খেলায় নেওয়া হবে কি না এই প্রশ্নই জাগছে অনুরাগী মহলে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news