Breaking News
Home / TRENDING / দু-মাসেই পথ চলা শেষ, বন্ধ হতে চলেছে বালিঝড়রের সফর

দু-মাসেই পথ চলা শেষ, বন্ধ হতে চলেছে বালিঝড়রের সফর

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল বনাম পুরনো সিরিয়াল, এই যুদ্ধ লেগেই থাকে। সেই কারণে নতুন সিরিয়াল এর প্রোমো এলেও আতঙ্ক ঘিরে ধরে ভক্তদের। রামপ্রসাদ’ এসেই কেড়ে নিল ‘বালিঝড়রের সফর, সম্প্রতি এমনই জল্পনা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়ের ত্রিকোণ প্রেমের গল্প নাকি মোটেই পছন্দ হচ্ছে না দর্শকের। সাপ্তাহিক TRP তালিকা থেকে এটাই স্পষ্ট। আর এই জল্পনা উস্কে দিয়েছে সিরিয়ালের নায়িকা তৃণা।
https://www.instagram.com/p/CoPRG2jBoF9/?igshid=MjljNjAzYmU=

সম্প্রতি অভিনেত্রী তৃণা একটি পোস্ট নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেছিলেন। যেটি মূলত একটি ফ্যানপেজ থেকে নেওয়া। সেখানে লেখা রয়েছে, ‘ঝোড়া-মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া, মায়ায় জড়িয়ে পড়া, দু’জনের রসায়ন তৈরি হওয়া! শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতে পা— সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।’

এরপর আরো একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী তৃণা। যা করেছেন কৌশিক-তৃণা জুটির এক ভক্ত। তিনি প্রশ্ন করেছেন, ‘‘তোমাদের ছেড়ে আমরা থাকব কী করে? তৃশিক জুটি সেরা ছিল, আছে আর থাকবে।’’ তৃণার এই পোস্ট থেকেই সিরিয়ালের ভবিষ্যৎ খানিকটা স্পষ্ট।বালিঝড়রের সফরের অনেক মূহুর্ত‌ই তিনি তারকা তাদের সামাজিক মাধ্যমে তুলে ধরেন।
https://www.instagram.com/p/CpPoF8Ahj45/?igshid=MjljNjAzYmU=

প্রসঙ্গত, লীনা গাঙ্গুলীর লেখা ‘বালিঝড়’র কথা বললে, শুরু থেকেই টিআরপি তালিকায় এক্কেবারে ছাপ ফেলতে পারেনি এই মেগা। দুই বছরের পুরনো মেগা ‘মিঠাই’কে টেক্কা দেওয়া তো দূরের কথা, মিঠাইয়ের ধারেকাছেও পৌঁছাতে পারেনি ঝোড়া মহার্ঘ্য আর স্রোতের জুটি। আর তাই নাকি ‘বালিঝড়’-র উপর কোপ পড়ছে।

সম্প্রতি এই নিয়ে লীনা গাঙ্গুলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সিরিয়াল বন্ধের বিষয়ে তার কিছুই জানা নেই। যদিও টিআরপির হাল হকিকত খুব একটা ভালো নয়। তবে কি টিআরপি তুলতে নতুন কোনো পন্থা নিচ্ছেন লেখিকা। লেখিকার কথায়, ‘‘না এখনই গল্পে কোনও পরিবর্তন আনছি না। যেমন চলছে, সেই ভাবেই এগোবে।’’
https://www.instagram.com/p/CphRyQQBp8-/?igshid=MjljNjAzYmU=

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *