Breaking News
Home / TRENDING / নিয়োগ দুর্নীতিতে ED তলব করতে পারে আয়নের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবীকে

নিয়োগ দুর্নীতিতে ED তলব করতে পারে আয়নের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবীকে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

এবার ইডির বিশেষ নজরে অয়ন শীলের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় (Iman Ganguly) ও শ্বেতা চক্রবর্তী। আগামী সপ্তাহেই তাদের তলব করা হতে পারে বলে খবর।

এদিকে মঙ্গলবার আদালতে তোলা হলে অয়ন শীলকে (Ayan Shil) ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে।

অয়ন শীলকে গ্রেপ্তারির পর থেকেই নিয়োগ দুর্নীতিতে ধৃতের ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই উঠে এসেছিল অয়নের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক, ছেলের বান্ধবী ইমন ও কামারহাটি পুরসভার কর্মী শ্বেতা চক্রবর্তীর নাম। এবার আদালতে ইডি জানাল, তাদের বিশেষ নজর রয়েছে অয়ন শীলের ছেলে অভিষেক, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় উপর।

কিন্তু এখানেই শেষ নয়, ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের উপরও পুরো নজর রয়েছে ইডির। বিভাস বাবু নগর উন্নয়ন দপ্তরের পদস্থ কর্তা বলে খবর। এদিকে অভিষেক ও ইমন একসঙ্গে পেট্রল পাম্প কিনেছেন, তা আগেই প্রকাশ্যে এসেছে। সেই পাম্পের পুরো টাকাই নাকি দিয়েছেন অয়ন, সঙ্গে একটি রেস্টুরেন্টও রয়েছে তাদের। তাদের জেরা করলেই অনেক তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই আগামী সপ্তাহে অয়ন শীলের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী ইমন ও শ্বেতা চক্রবর্তীকে তলব করবে ইডি।

প্রসঙ্গত, অয়ন শীলকে গ্রেপ্তারির পরই প্রকাশ্যে আসে ইমন গঙ্গোপাধ্যায় ও শ্বেতা চক্রবর্তীর নাম। শোনা যাচ্ছিল, শ্বেতার সঙ্গে নাকি মামা-ভাগ্নি পরিচয়ে বেলঘড়িয়ার ভাড়া থাকতেন অয়ন। এদিকে ছেলের বান্ধবী ইমনও নাকি জড়িত তার দুর্নীতিতে। কিন্তু ঠিক কী ভূমিকা ছিল ইমনের, এবার তা জানতে চেষ্টা করছে ইডি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *