নিজস্ব সংবাদদাতা
নীরব মোদিকে দেশে ফিরিয়ে এনে তাঁর ওপর মামলা শুরু করার আর্জি জানান হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার একটি পিআইএলের মাধ্যমে এই আবেদন জানানো হয়। পাশাপাশি পিএনবির উচ্চ পদস্থকারী কর্তাদের গ্রেফতার করার আর্জিও জানানো হয়েছে পিআইএলে। আবেদনকারী আদালতে আর্জি জানান অর্থমন্ত্রক এবং আরবিআই ব্যাঙ্কগুলির জন্য জন্য ১০ স্টেপের নির্দেশিকা জারি করুক। ১০ কোটির বেশি লোন আবেদনকারীদের ক্ষেত্রে এই নির্দেশিকা মেনে চলতে হবে ব্যাঙ্কদের। সুপ্রিম কোর্টের তরফে এই আবেদন স্বীকার করে ২৩ তারিখ বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন। এদিকে, নীরব মোদির মামা ও গীতাঞ্জলী জেমসের কর্তা মেহুল চোকসি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন। দিল্লি হাইকোর্টে তাঁর বিরুদ্ধে আনা গ্রেফতারি পরোয়ানা তুলে নেওয়ার আর্জিও জানান চোকসি। মঙ্গলবার এই আর্জির শুনানি হওয়ার কথা। এদিকে মুম্বাইয়ে পিএনবির ব্র্যাডি হাউস শাখার একাংশ সিল করে দিয়েছে সিবিআই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news