নিজস্ব সংবাদদাতাঃ
ধর্ম নিয়ে রাজনীতি ভারতের মতো ধর্মনিরেপক্ষ গণতন্ত্রে অন্যায়। যা কোনও মতে চলতে দেওয়া যায় না। রাজনৈতিক দলগুলি যাতে কোনওভাবেই ধর্ম বা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভাবাবেগকে ভোট যুদ্ধে জেতার জন্য ব্যবহার না করতে পারে তা গুরুত্বসহকারে দেখুক ইলেকশন কমিশন, এই মর্মে আজ একটি জনস্বার্থ মামলা করা হল সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে আজ অবধি এদেশের রাজনীতিতে ধর্ম যে ব্যালট বক্সে বরাবর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ওয়াকিবহাল মহল তা ভালই জানেন। সংখ্যালঘু, সংখ্যাগুরুর রাজনীতি ভারতের লোকসভা, বিধানসভা এমনকী পঞ্চায়েত ইলেকশনেরও নিয়ন্ত্রক। শুনতে অবাক লাগলেও সত্যি, যে সেই দেশের একজন রাজনৈতিক নেতা ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে জনস্বার্থ (পিআইএল) মামলা দায়ের করলেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে।আরও চমকে দেওয়া ঘটনা হল মামলাকারী ব্যক্তির নাম অশ্বিন উপাধ্যায়। যিনি বিজেপির পরিচিত নেতা।
অর্থাৎ যে ভারতীয় জনতার পার্টির বিরুদ্ধে বিরোধীরা ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আসছে বহুদিন ধরে সেই দলেরই এক নেতা বিষয়টির বিপক্ষে আদালতে দ্বারস্থ হলেন। স্বভাবতই এই ঘটনায় কংগ্রেসের মতো বিজেপির প্রধান শত্রু দল ভয়ঙ্কর বিভ্রান্তিতে পড়েছে।
অশ্বিন উপধায়ের দায়ের করা ১২৭ পাতার পিআইএল-এ উল্লেখ করা হয়েছে, ‘দেশের কোনও দলই যাতে ধর্মের অপব্যবহার না করতে পারে তা নিশ্চিত করুক সুপ্রিম কোর্ট। সেই মতো ইলেকশন কমিশন ব্যবস্থা নিক। কারণ এই নোংরা রাজনীতির ফলে ধর্মনিরপেক্ষ এ দেশের শান্তিপূর্ণ একতা ক্ষুন্ন হচ্ছে। রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করলে কখনই অবাধ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news