নিজস্ব সংবাদদাতা
টানা একমাস রোজা পালনের পর আজ ছিল খুশির ঈদ। চুঁচুড়ায় সবথেকে বেশি মানুষের নামাজ-পাঠ অনুষ্ঠিত হয় চুঁচুড়া কারবালায় নাজির জুগরু ইদগাহে। এখানে কয়েকহাজার মানুষ একত্রিত হয়ে নমাজে অংশগ্রহন করলেন। যেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক, পুরপ্রধান, উপপুরপ্রধান সহ অন্যান্যরা। নমাজ পাঠ করান কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান মাহমুদুর রহমান সাহেব। নামাজ-পাঠ শুরু হয় সকাল সাড়ে আটটায়। নামাজ শেষে সকলে আলিঙ্গন-বদ্ধ হন। শুরু হয় শুভেচ্ছা বিনিময়। অন্যদিকে হুগলীর ফুরফুরা শরিফ-এও নমাজপাঠ এর আয়োজন করা হয় আজ। সেখানে অসংখ্য মানুষ নমাজপাঠ করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news