নীল বণিক:
পুরুলিয়ার বলরামপুরে অমিত শাহ-র সফর নিয়ে চিন্তিত রাজ্য পুলিশের গোয়েন্দারা। সূত্রের খবর, পুলিশ চাইছে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলরামপুরে নয়, পুরুলিয়া শহরে তাঁর কর্মসূচি পালন করুণ। রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর সূত্রে খবর, তাঁরা আমিত শাহ-র বলরামপুর যাত্রার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না। ঝুঁকি নিতে চাইছে না জেলা প্রশাসনও। প্রশাসনের বক্তব্য, বলরামপুর একসময় মাওবাদীদের স্বর্গরাজ্য ছিল। তাছাড়া ত্রিলোচন মাহাতর বাড়ি যাওয়ার রাস্তাও ভাল নয়। এইসব কারণ দেখিয়েই রাজ্য বিজেপিকে আমিত শাহ-র বলরামপুর সফর বাতিল করার অনুরোধ করা হয়েছে, এদিন জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের মতে, নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতীর বলরামপুর যাত্রা বাতিল করতে চাইছে রাজ্য। তবে প্রশাসন যাই বলুক অমিত শাহ-র পুরুলিয়া তথা বলরামপুরের কর্মসূচি বাতিল করবে না বিজেপি, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news