নীল রায়।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) ফোন ট্যাপিংয়ের অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শনিবার ছটপুজো উপলক্ষে তক্তা ঘাটের এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ করেন মমতা। অভিযোগের সুরে তিনি বলেন, “এনএসও’ই ওই সফটওয়্যার কেন্দ্রকে দিয়েছে। কেন্দ্রের নির্দেশেই ফোন-হোয়াটসঅ্যাপে আড়ি পাতা হচ্ছে। জাসুসি চলছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভারতীয় সংবিধানের ৪১ নম্বর ধারা অনুযায়ী আমাদের প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি স্বাধীনতা পাচ্ছি? কেউ কথা বললেই তা শুনে ফেলছে। আগে তো হোয়াটসঅ্যাপ সেফ ছিল। এখন তো তা-ও খোলা যায়। ল্যান্ড ফোন, মোবাইল, হোয়াটসঅ্যাপে জাসুসি চলছে। এটা সিরিয়াস বিষয়। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।”
সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে মমতা বলেন, “আমার ফোন ট্যাপ হচ্ছে। আমার কাছে খবর আছে। কী পাবে ফোন ট্যাপ করে? সরকারই তো আমার ফোন ট্যাপ করছে।” তৃণমূল নেত্রীর এমন গুরুতর অভিযোগের জবাব দেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, “কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করার আগে মমতা সরকারের উচিত নিজের দিকে তাকিয়ে দেখা। মমতা সরকারও ফোন ট্যাপ করে।” কৈলাস বিজয়বর্গীয় এমন অভিযোগের জবাব দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও অভিযোগে ছেড়ে কথা বলবে না বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news