Breaking News
Home / TRENDING / ফাঁদে পড়ে বগা কাঁদে

ফাঁদে পড়ে বগা কাঁদে

 

মধুমন্তী      :

 

রাস্তায় হাওয়া খেতে বেরিয়েছেন কিংবা নেহাত কাজে। একলা চলেছেন সঙ্গী বলতে মোবাইল ফোনটি। হঠাৎ চমকে চোদ্দো হওয়ার দশা! কারণ ইতিমধ্যেই আপনার ফোন নিয়ে চম্পট দিয়েছে চোর বাবাজি। এতো চেনা ছবি।

কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চুরির ধরনও গেছে বদলে। এখন মোবাইল ছিনতাইবাজেরা সুযোগ নিচ্ছেন সহানুভূতির। কাঁচুমাচু মুখ করে এসে বলছেন, আমার এক আত্মীয় মারা গেছেন, হাসপাতাল থেকে আসছি। মোবাইলটা ফেলে এসেছি। দয়া করে আপনার ফোনটা একটু দেবেন। একটা ফোন করবো।

আর যেই না আপনি সেই ফাঁদে পা দিয়েছেন ওমনি ফেঁসেছেন। মুহূর্তে আপনার ফোন নিয়ে ধাঁ! কারণ পুরোটাই ছিল সাজানো। এবার গালে হাত আপনার। হতভম্ব হয়ে ভাবছেন কী করবেন!

হ্যাঁ, এভাবেই ফঁন্দি এঁটে ফোন বাগিয়ে নিচ্ছেন ছিনতাইবাজেরা। অতএব সাধু সাবধান। ফাঁদে পড়ে বগা হয়ে কাঁদবেন না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *