নিজস্ব সংবাদদাতা:
ডিভিশন বেঞ্চের রায়ে মোটেই মুষড়ে পড়ছে না বিজেপি, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি জানান, কাল বীরভূম থেকে রথ যাচ্ছে না, তবে ওখানে সভা হবে। কারণ ইতিমধ্যে জেলার কর্মীরা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সেই মতো আগামীকাল রামপুরহাট সভা করবে গেরুয়া শিবির।
এইসঙ্গে রামপুরহাটে শুক্রবার আইন অমান্য করবে বিজেপি, জানালেন দিলীপ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চর রায় নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, কোর্টে কী হবে তার জন্য আমরা বসে নেই। কোর্ট অনুমতি দিক তখন আবার নতুন করে রথযাত্রার দিন ঠিক করব। আমাদের মনোবল অটুট আছে। বিকল্প রাস্তা ভাবাও আছে। বাকি কার্যসূচি যেমন ছিল তেমনই হবে। আইন অমান্য হবে, জেলায় জেলায় সভা হচ্ছে। দিলীপের আরও বলেন, আমাদের উদ্দেশ্য মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা। যেদিন কোর্ট অনুমতি দেবে সেদিন রথযাত্রাও করব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news