নিজস্ব সংবাদদাতা:
ভোট বড় দায়। অতএব, ফণী ফণা নামাতেই প্রচারে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক রোড শো করেন মুখ্যমন্ত্রী। তিনি তৃণমূল সমর্থক ভক্তদের সঙ্গে নিয়ে পদযাত্রা করেন চন্দ্রকোনা, ঘাটাল, গোয়ালতোর ও বেলপাহাড়িতে।
প্রসঙ্গত, স্থানীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যদিও আলাদা করে পথে নেমেছেন জনসংযোগে, সেই সঙ্গে প্রত্যেকেই নিজের নিজের লোকসভা কেন্দ্রে একধিক সভাও করেছেন। তবু মমতা সে সব গ্রাহ্য করতে রাজি নন। কোথাও যদি গেরুয়া হাওয়া উঠেও থাকে, তবে মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে তা থামাতে চান তিনি। ফলে স্থানীয় নেতৃত্ব তথা প্রার্থীদের ভরসা না করে আজ নিজেই রাস্তায় নেমে হাঁটলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে যেমন শুভেচ্ছা জানালেন, তেমনি গ্রহণ করলেন আমজনতার অভিনন্দন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news