Breaking News
Home / TRENDING / রাজ্যে ফণীর দাপটে মৃত ১, ঘরের দেওয়াল ভেঙে আহত ঘুমন্ত দম্পতী

রাজ্যে ফণীর দাপটে মৃত ১, ঘরের দেওয়াল ভেঙে আহত ঘুমন্ত দম্পতী

ওয়েব ডেস্ক:

কলকাতায় সেভাবে ঝড় দেখা যায়নি, তাই বলে গোটা রাজ্যে চিত্রটা তেমন ছিল না। কিন্তু প্রাণহানীর কথা জানা যায়নি সকালে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবর এসেই গেলে। ফণীর তাণ্ডবে রাজ্যে মৃত ১। জানা গিয়েছে, প্রবল ঝড়বৃষ্টির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।

মৃতের নাম অশোক পাশযান। স্থানীয় সূত্রে খবর, ফণীর দাপটে রাতে ভারী বৃষ্টি নামে কালনা অঞ্চলে। সেই সঙ্গে প্রবল ঝড়ও হয়। ওই দুর্যোগেই দুর্ঘটনা ঘটে। ঝড়বৃষ্টির সময় ছিঁড়ে পড়ে বিদ্যুৎ-এর তার। পড়ে থাকা সেই তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অশোক পাশযানের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের নীলের হাট সর্দার পাড়া এলাকায় ঘরের দেওয়াল ভেঙে পড়ে বিপত্তি। আহত হন স্বামী, স্ত্রী। পাকা দেওয়াল ও টালির চালের ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন সনজিৎ সর্দার ও লতা সর্দার। হঠাৎ করেই টালির চাল সহ দেওয়াল তাঁদের গায়ের উপর ভেঙে পড়ে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দম্পতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *