ওয়েব ডেস্ক:
ধনীরা তৃণমূল। সব থেকে ধণী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রথম তিনের সকলেই তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী। পঞ্চম দফায় নির্বাচন পশ্চিমবঙ্গের যে ৭ টি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে প্রার্থীদের দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে, সব থেকে ধনী প্রার্থী হচ্ছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমান ১৭ কোটি ৬০ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে আছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। দীনেশের ঘোষিত সম্পত্তির পরিমান ৬ কোটি ৬২ লক্ষ টাকা। পাশাপাশি তৃতীয় ধনী প্রার্থী হলেন তৃণমূলের রত্না দে। তাঁর সম্পত্তির পরিমান ৩ কোটি ৪৭ লক্ষ টাকার কাছাকাছি।

কমিশনের সূত্রে খবর, বিজেপির সব থেকে ধনী প্রার্থী হলেন লকেট চট্টোপাধ্যায়। অভিনেত্রী তথা নেত্রীর সম্পত্তির পরিমান ৩ কোটি ৫৬ লক্ষ টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news