Breaking News
Home / TRENDING / ‘ফণী’র মধ্যে হেলিকপ্টার ওড়ালে বিপদ, পিছোল মোদির সভা, জানতে ক্লিক

‘ফণী’র মধ্যে হেলিকপ্টার ওড়ালে বিপদ, পিছোল মোদির সভা, জানতে ক্লিক

নীল রায়:

ঘূর্ণিঝড় ফণীর জন্য পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। আগামী ৬ মে রাজ্যে পঞ্চম দফার ভোট। ঠিক তার আগের দিনই পশ্চিমবঙ্গে জোড়া সভা করার কথা ছিল নরেন্দ্র মোদির। তমলুক ও ঝাড়গ্রামের প্রার্থীদের সমর্থনে সভার কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু শুক্রবার রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। তাই এমন পরিস্থিতিতে হেলিকপ্টার ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে অসামরিক পরিবহন মন্ত্রক। তাই পিছিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদির জনসভা। রবিবারের বদলে সোমবার, ৬ মে হবে এই দুটি নির্বাচনী প্রচার সভা। ওইদিন হাওড়া, উলুবেড়িয়া, ব্যারাকপুর, বনগাঁ, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে ভোট।
এই প্রসঙ্গে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “ফণীর জন্য অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২, ৩, ৪ ও ৫ মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হেলিকপ্টার ওড়ানোতে বিপদ হতে পারে। তাই ৫ তারিখে প্রধানমন্ত্রীর যে দুটি সভা হওয়ার কথা ছিল, সেগুলি পিছিয়ে ৬ তারিখ অর্থাৎ সোমবার করা হয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *