Breaking News
Home / TRENDING / ভারতের বিরাট সাফল্য, মাসুদ আজহার আন্তর্জাতিক জঙ্গি, ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

ভারতের বিরাট সাফল্য, মাসুদ আজহার আন্তর্জাতিক জঙ্গি, ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

ওয়েব ডেস্ক:

জঙ্গি দমনে ভারতের বিরাট কূটনৈতিক সাফল্য। মৌলনা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘ। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে মাসুদকে নিয়ে আপত্তি প্রত্যাহার করতে বাধ্য হল চিন।

এদিন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করে জানান, ছোট, বড় সব দেশই হাত মিলিয়েছে। মাসুদ আজহারকে ইতিমধ্যে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘে। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাষ্ট্রসঙ্ঘে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার দাবি করে আসছিল ভারত। বারবার ভেটো দিচ্ছিল চিন। ফলে কাজটা সম্ভব হচ্ছিল না। কিন্তু পুলওয়ামা হামলার ঘটনার পর আন্তর্জাতিক মহল পাশে দাঁড়ায় ভারতের। পাশপাসি চিনের উপরে চাপ বাড়ায় ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশ। ফলে খানিকটা একঘরে হয়েই আপত্তি প্রত্যাহার করতে বাধ্য হল চিন। এইসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে সর্বসম্মতিক্রমে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হল। এই ঘোষণার পর মাসুদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *